ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পিএম

করপোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তি: করপোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শনিবার (৫ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ  অব বাংলাদেশ-আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন।

২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্নেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।