চাঁদপুরে বীমা দাবির ২ কোটি ৫২ লাখ টাকার চেক হস্তান্তর করল পপুলার লাইফ

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাঁদপুর অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৫২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাব ভবনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাঁদপুর অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৫২ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাব ভবনে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান দুলাল।

এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ।

উল্লেখ্য, ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন বি এম ইউসুফ আলী।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।