মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করল সন্ধানী লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রাহক চুমকি মহাজনের মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে। সম্প্রতি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা গ্রাহকের নিকট ৫০ লাখ ৩ হাজার ৭৬০ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির লালখান বাজার অফিস ইনচার্জ গৌতম কুমার চৌধুরী, জিএমসহ সংশ্লিষ্ট অফিসের উর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তাগণ।



