মেঘনা লাইফ ও গ্রামীণ হেলথটেকের সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্রামীণ হেলথটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি মেঘনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ এবং গ্রামীণ হেলথটেকের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর ফলে মেঘনা লাইফের পলিসিহোল্ডার ও কর্মীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মানসম্মত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর সমাধান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।