সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক সিআইপি আলহাজ্ব মাসুদুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক সিআইপি আলহাজ্ব মাসুদুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে বিশেষ দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মজিবুল ইসলাম, পরিচালক শাফাফ রহমান সাদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।