‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

খুলনায় আস্থা লাইফের রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন লাইফ বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘রিজিওনাল কনফারেন্স-০৩/২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনার শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন) কর্নেল সালাহ্উদ্দীন খালেদ (অব.), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সামিরা ইউনুস, হেড অব ইন্ডিভিজুয়াল বিজনেস সাজেদ আহমেদ তাশহুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কনফারেন্সে বৃহত্তর খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সেলস এক্সিকিউটিভ, ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা অংশ নেন।

অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়, ব্যবসায়িক পরিকল্পনা, বীমা বিপণনে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা ও তা দূর করার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গ্রুপ বীমার মৌলিক বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, লাইফ বীমা খাতে মানুষের আস্থার সংকট দূর করার লক্ষ্যেই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে কোম্পানির সেলস ফোর্স শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত বীমা সেবা পৌঁছে দিতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

২০২৬ সালে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রিমিয়াম সংগ্রহ, ফিল্ড ফোর্স নিয়োগ, সময়মতো দাবি নিষ্পত্তি এবং বীমা সেবার আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়; সেবাধর্মী মানসিকতাই আমাদের মূল ব্রত’- এ প্রতিপাদ্যে কাজ করার আহ্বান জানান আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌