‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য (নন-লাইফ) আবু বকর সিদ্দিকও

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পদত্যাগপত্র জমা দেন।

তবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বাইরে অবস্থান করায় ফেরার পর এ পদত্যাগপত্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোহাম্মদ আবু বকর সিদ্দিক ২০২৪ সালের ৩ ডিসেম্বর আইডিআরএ’র সদস্য (নন-লাইফ) হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

আবু বকর সিদ্দিকের পদত্যাগের আগে আইডিআরএ সদস্য (প্রশাসন) ফজলুল হক ও সদস্য (আইন) তানজিনা ইসলামও পদত্যাগ করেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌