‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ম্যানেজার্স কনফারেন্সে গ্রাহকদের ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেল লং বিচে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। এছাড়া কোম্পানির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, বিলকিস নাহার, রাজিয়া সুলতানা, মাহমুদ হাবীব জামান ও শাহীনুর মিনহাজ চৌধুরীসহ ডিএমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করে আসছে।

অধ্যাপক আবু আহমেদ বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে এ খাতের আরও বিকাশের সুযোগ রয়েছে বলেও তিনি বলেন।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকদের কাছে দ্রুত বীমা দাবির অর্থ পৌঁছে দেয়াকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানের দাবি পরিশোধে বিলম্বের কারণে বীমা খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ'র নেয়া উদ্যোগের মাধ্যমে এ খাতে আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌