জেবিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০, ০৫:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক: খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে প্রেষণে জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন এই বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল হক। গত ৩০ জুলাই তিনি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্ব অর্পন করেন।

এসময় প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (উন্নয়ন ও আইসিটি) মো. আনোয়ার হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। এখন মো. ওমর ফারুককে নিয়োগ দেয়ায় পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পেল জীবন বীমা করপোরেশন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।