রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৫% লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০৩:২০ এএম

নিজস্ব প্রতিবেদক: ২০২০ সালের জন্য শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহফুজুর রহমান এমপি। সভায় পরিচালনা পর্ষদের সদস্যগণ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান হিসাব কর্মকর্তা এবং কোম্পানি সচিবসহ শেয়ার হোল্ডারগণ অংশগ্রহণ করেন।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার হোল্ডারগণের বিভিন্ন প্রশ্নে উত্তর প্রদান করেন কোম্পানির চেয়ারম্যান। শেয়ারহোল্ডারগণ জীবন বীমা শিল্পে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও কোম্পানির পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।