সংবাদ বিজ্ঞপ্তি: নন-লাইফ বীমা কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি পদে অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে আবেদন চেয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন ও ডেপুটি কোম্পানি সেক্রেটারি পদে আবেদনের জন্য ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা, আইন, জনপ্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রশাসন ও করপোরেট অ্যাফেয়ার্সে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বীমা, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
এ পদে কোম্পানি আইন, বীমা আইন, করপোরেট গভর্ন্যান্স, শ্রম আইন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বিধিবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে।
হেড অব আন্ডাররাইটিং ডিপার্টমেন্ট পদে আবেদনের জন্য ব্যবসায় প্রশাসন, অর্থায়ন, বীমা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। সাধারণ বীমা খাতে আন্ডাররাইটিংয়ে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি অগ্নি, নৌ, মোটর, প্রকৌশল ও বিবিধ বীমা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
উভয় পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পেশাগত বা অতিরিক্ত যোগ্যতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জীবনবৃত্তান্ত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় সনদসহ আবেদন করতে হবে। প্রার্থীরা ই-মেইলের ([email protected]) মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।
কোম্পানিটি জানিয়েছে, বাছাই করা প্রার্থীদের সঙ্গে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।