‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেস লিমিটেডের কনফারেন্স হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ‘বিজনেস কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কর্মরত কোম্পানির বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে শনিবার (১৭ অক্টোবর) জমকালো আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মিসেস নাজিয়াত আলম, নিরপেক্ষ পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং কোম্পানির শুভানুধ্যায়ী ও সাবেক পরিচালক সামছুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন। সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম এবং মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাছাইকৃত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জগণ বক্তব্য রাখেন।

বিজনেস কনফারেন্সে সারাদেশ থেকে আসা প্রায় ১৭৫ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সমাপনী (ক্লোজিং) সামনে রেখে প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, নতুন গ্রাহক সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

সম্মেলনের শেষ পর্বে সফল কর্মকর্তাদের ব্যবসায়িক সাফল্য ও অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 'চেয়ারম্যান অ্যাওয়ার্ড' ও সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মকর্তাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও চমৎকার ফলাফল অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌