খুলনায় বীমা মেলা ২৪ ও ২৫ জানুয়ারি

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ এএম

বহুল প্রতীক্ষিত এবারের বিভাগীয় বীমা মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি। খুলনা শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আয়োজন করা হচ্ছে এবারের বীমা মেলা। গতকাল রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১২৬তম সভায় এ সিদ্

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত এবারের বিভাগীয় বীমা মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি। খুলনা শহরের সার্কিট হাউজ সংলগ্ন মাঠে আয়োজন করা হচ্ছে এবারের বীমা মেলা। গতকাল রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১২৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ সোমবার বীমা কোম্পানিগুলোকে পাঠানো কর্তৃপক্ষের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

খুলনায় অনুষ্ঠিতব্য বীমা মেলা আয়োজনে এরইমধ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কমিটির সভাপতি করা হয়েছে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসকে। আর কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ এর সদস্য সচিব। গত ১৭ ডিসেম্বর এ কমিটি গঠনের কথা জানায় আইডিআরএ।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। এরপর ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয় বিভাগী পর্যায়ের বীমা মেলা। সবশেষ ২০১৮ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় বন্দর নগরী চট্টগ্রামে, ২০১৯ সালের মার্চে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।