
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফের গ্রুপ বীমার আওতায় নাবিক ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের সদস্যরা। আজ বৃহস্পতিবার নাবিকের প্রধান কার্যালয় উত্তরায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নাবিক ইন্টারন্যাশনালের এমডি মিজানুর রহমান এবং জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুসারে, নাবিকের সদস্যদেরকে সাধারণ মৃত্যুতে ১ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুতে ২ লাখ টাকা, সম্পূর্ণ স্থায়ী অক্ষমতায় ১ লাখ টাকা, স্থায়ী আংশিক অক্ষমতায় আনুপাতিক হারে প্রাপ্য টাকা এবং গুরুতর অসুস্থতায় ৫০ হাজার টাকা বীমা সুবিধা প্রদান করা হবে।
নাবিক ইন্টারন্যাশনালের প্রজেক্ট ডেভেলপার ওমর ফারুক এবং জেনিথ ইসলামী লাইফের ডিজিএম মোহাম্মদ নিজাম উদ্দিন, এজিএম মো. আনোয়ার হোসেন সরকার চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এ সময় জেনিথ ইসলামী লাইফের ডিএমডি সৈয়দ মাসকুরুল হক এবং নাবিক ইন্টারন্যাশনালের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।