সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বীমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকা বীমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা রিভার্শনারি বোনাস এবং ১৫ টাকা টার্মিনাল বোনাস ঘোষণা করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী ক্লাবে কোম্পানির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী।
সভায় কোম্পানির পরিচালক, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এজিএমে ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে শেয়ারহোল্ডারদের অনুমোদনের মাধ্যমে প্রতিবেদন দুটি গৃহীত হয়। এছাড়া ২০২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক (অডিট ফার্ম) নিয়োগ অনুমোদন করা হয়।
সভায় চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী কোম্পানির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন বলেন, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা বাড়াতে কোম্পানি কাজ করছে। তিনি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ শরিয়াহভিত্তিক নীতিমালা, দেশের প্রচলিত আইন এবং আইডিআরএ’র নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।