সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তাকাফুল গ্রাহক নুরুল ইসলামের মৃত্যু দাবির ৯ লাখ টাকার চেক তার স্ত্রী ও মনোনীত ব্যক্তি জাহেদা আক্তারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি ফেনীর দাগনভূঞায় আয়োজিত এক অনুষ্ঠানে চেকটি হস্তান্তর করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হারুন-উর রশিদ, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
কোম্পানি সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ২০২৪ সালে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের একটি তাকাফুল পলিসি গ্রহণ করেন। পলিসির দুইটি কিস্তি পরিশোধের পর নুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।