কবির আহমেদ পপুলার লাইফের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ০১:৪৫ এএম

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বনামধন্য এই ব্যবসায়ী কবির আহমেদ।কোম্পানির ২৩৫ তম বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বীমা কোম্পানিটি।

কবির আহমেদ ১৯৭৫ সালে ১ জুন ঢাকার ধানমন্ডিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি পপুলার জুট এক্সচেঞ্জ লি., পপুলার জুট মিলস লি., পপুলার ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ কো. লি., তেজগাঁও ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কো. লি. এবং পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসসি) এর ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লি., পিপলস ইক্যুইটিস লি. (মেম্বার ডিএসসি) এবং কুমিল্লা ফুড এন্ড এল্যাইড ইন্ড্রাস্ট্রিজ লি. এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।