জেনিথ ইসলামী লাইফে ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ

প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৬:২৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মে) রাজধানীর পল্টনস্থ ইআরএফ অডিটরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ এবং প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস এম ইব্রাহিম হোসেন।

অনুষ্ঠানে সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রায় সত্তর জন উর্ধ্বতন কর্মকতা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে স্ব-স্ব লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশ প্রদান করেন।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।