কুষ্টিয়ায় পপুলার লাইফের ৩.২০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ০২:০৬ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: কুষ্টিয়া অঞ্চলের গ্রাহকের ৩ কোটি ২০ লাখ টাকা বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। সোমবার (২২ আগস্ট) কুষ্টিয়া জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

পপুলার লাইফের এসজিএম সোয়েব আহমেদ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. সেলিম মিয়া, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, মহা-ব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।