‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

চট্টগ্রামে গ্রাহকদের ৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

শনিবার (৩ অক্টোবর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব বীমা দাবির চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী। এ ছাড়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির এবং সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী বলেন, সততা, পরিশ্রম ও পেশাদারিত্বের মাধ্যমে গ্রাহকসেবা আরও উন্নত করতে হবে। দ্রুত ও যথাযথভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করতে কোম্পানি কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ ধারাবাহিকভাবে কাজ করছে।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌