নিজস্ব প্রতিবেদক: জাতীয় বীমা নীতিমালা- ২০১৪ বাস্তবায়নে গঠিত সাব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) ও কমিটির আহবায়ক কাজী মনোয়ার হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। পরিচালক (উপ-সচিব) এ কে এম ফজলুল হক, পরিচালক (উপ-সচিব) মোঃ শাহ আলম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির আহবায়ক কাজী মনোয়ার হোসেন বলেন, জাতীয় বীমা নীতিমালা বাস্তবায়ন একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। এখন পর্যন্ত আমরা এর কতটা বাস্তবায়ন করতে পারলাম এবং কী করা উচিত সে বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বহির্বিশ্বে দেশিয় বীমা কোম্পানিগুলোর সেবা সম্প্রসারণ, বীমা লিটারেসি প্রসার ইত্যাদি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে আমাদের এ সাব কমিটি, যুক্ত করেন আইডিআরএ’র নির্বাহী পরিচালক কাজী মনোয়ার হোসেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।