‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

মোতাহার হোসেন পপুলার লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১, ০১:৫৪ এএম

ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে মো. মোতাহার হোসেন। কোম্পানির ২৩৫তম বোর্ড সভায় তিনি পুননির্বাচিত হন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পপুলার লাইফ।

মোতাহার হোসেন ১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং পরবর্তী পর্যায়ে এক্টিং চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

এছাড়াও তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশন এর ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লি. এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌