বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৩তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের ব্যবহারিক (স্ট্যান্ডার্ড এপ্টিচিউড টেস্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৩তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের ব্যবহারিক (স্ট্যান্ডার্ড এপ্টিচিউড টেস্ট) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ৫ মার্চ ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর আগারগাঁও এর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ।
কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড) পদে সকাল ১০:০০টা থেকে এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১৬তম গ্রেড) পদে দুপুর ১২:০০টা থেকে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তালিকাভুক্ত রোল নম্বরধারী প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।