মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেবে স্বদেশ ইসলামী লাইফ

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক: মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আইডিআরএ’র ওয়েবসাইটে গত ১৯ এপ্রিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা আবশ্যক।

আবেদনকারীকে লাইফ বীমা খাতে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে মুখ্য নির্বাহী পদের ঠিক পরবর্তী পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে মুখ্য নির্বাহী হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

এক্ষেত্রে আবেদনকারীর বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সংশ্লিষ্ট এসআরও (SRO No. 375-Law/2012 ও SRO No. 338-Law/2023) অনুযায়ী অন্যান্য সকল যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী ২২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে ‘চেয়ারম্যান, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্বদেশ টাওয়ার, ৪১/৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০’ এই ঠিকানায়।

অথবা একই সময়ের মধ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবরও আবেদনের দাখিল করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া ই-মেইলের ([email protected]) মাধ্যমেও আবেদনপত্র দাখিল করা যাবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।