বান্দরবানে জেনিথ ইসলামী লাইফের বিশেষ গেট টুগেদার

সংবাদ বিজ্ঞপ্তি: মেঘের রাজ্য বান্দরবানে জেনিথ ইসলামী লাইফের সফল কর্মকর্তাদের নিয়ে বিশেষ গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুই শতাধিক সফল কর্মকর্তাদের নিয়ে হিল ভিউ রিসোর্টের কনফারেন্স রুমে এই গেট টুগেদারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান।

সভার সভাপতিত্ব করেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।