প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৫ কক্সবাজারের হোটেল বে-মেরিনায় অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ও ১৩ জুন দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে কোম্পানির বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) মো. আব্দুল মান্নান সরকার, উপব্যবস্থাপনা পরিচালক (মার্কেটিং) জাহিদুল আলম ভূঁইয়া, বিভিন্ন অঞ্চলের অফিস ইনচার্জ এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে কোম্পানির ২০২৫ সালের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবা আরও উন্নত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চলতি বছরে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মী ও কর্মকর্তাদের সম্মাননা হিসেবে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।



