সন্ধানী লাইফ ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে মেডিকেল সার্ভিস সংক্রান্ত চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল সার্ভিস সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধানী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তিতে সন্ধানী লাইফের কর্মকর্তা-কর্মচারি ও তার পরিবারবর্গের সদস্য, নতুন এবং পুরাতন বীমা গ্রাহকদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত প্রদান করবে ইবনে সিনা ট্রাস্ট।

উক্ত অনুষ্ঠানে সন্ধানী লাইফের পক্ষ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, কোম্পনী সেক্রেটারী মো. মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, সিএফও (চলতি দায়িত্ব)মাহবুবুর রহমান এবং ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (এজিএম) নিয়াজ মুকদুম শিবলী, সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার রিজিওনাল ইনচার্জ করপোরেট মো. মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।