ঝিনাইদহে জেনিথ ইসলামী লাইফের বনভোজন

প্রকাশিত: ৭ মার্চ ২০২০, ০১:০১ এএম

ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যশোর সার্ভিস পয়েন্টের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঝিনাইদহ শহরের ড্রিমভ্যালি পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

কোম্পানির প্রজেক্ট ডাইরেক্টর মো.ইব্রাহীম হোসেন টুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি (উন্নয়ন) মো. গোলাম মোস্তফা। এ ছাড়াও নোয়াপাড়া শাখার ইনচার্জ মো. মনিরুজ্জামান, যশোর সার্ভিস পয়েন্ট ইনচার্জ ডা. চাঁদ সুলতানা, ইভিপি মো. রবিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।