২০তম এজিএম

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০১:১১ এএম

ডেস্ক রিপোর্ট: ২০১৯ সালের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ রোববার ডিজিটার প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিতে এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালক সৈয়দ এম আলতাফ হোসাইন, আবদুল আউয়াল মিন্টু, মো. আব্দুল হামিদ, নিগার জাহান চৌধুরী, মুহাম্মদ জামালউদ্দিন, ড. রাশেদ আল মাহমুদ তিতুমির, ফেরদৌসী রেজা এবং কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক মুহাম্মদ শাহাদত হোসেন ভূঁঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।