প্রাইম ইসলামী লাইফের আনন্দ ভ্রমন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০, ১০:৩০ পিএম

ডেস্ক রিপোর্ট: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে সম্প্রতি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অব.), বিএন। বিশেষ অতিথি ছিলেন এডভাইজার অব কোম্পানি এ টি এম হামিদুল হক চৌধুরী, চিফ কনসালটেন্ট রহিম উদ-দৌলা চৌধুরী।

কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)’র সভাপতিত্বে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সারাদেশ থেকে আগত প্রায় ৪০০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন। আনন্দ ভ্রমনে পদোন্নতিপত্র, জুন-জুলাই ২০২০ প্রথমবর্ষ ব্যবসায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।