ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫০ পিএম

ডেস্ক রিপোর্ট: ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার ধানমন্ডির এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার।

সম্মেলনে কোম্পানির পরিচালকদের মধ্যে নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, কোম্পনির মূখ্য উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদসহ শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসেম্বর ২০২০ পর্যন্ত কোম্পানির ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি সর্ম্পকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

প্রধান অতিথি সাহিদা আনোয়ার তার বক্তব্যে বীমা শিল্পে কোম্পানির বর্তমান ও সম্ভাব্য গ্রাহকের সহিত নিয়মিত যোগাযোগ ও উত্তম গ্রাহক সেবার গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। তিনি বীমা ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে উন্নয়ন কর্মকর্তাদের বিশেষ যত্নশীল হওয়ার এবং উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

কোম্পানির ব্যবস্থাপনা ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ তার ভাষণে কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক দিকের উপর আলোকপাত করে বীমা ঝুঁকি সম্পৃক্ত নানা বিষয়ের উপর উপস্থিত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।