বেঙ্গল ইসলামি লাইফ ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৯:৪০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সোমবার (২২ মে) বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বেঙ্গল ইসলামি লাইফের বীমা গ্রাহকগণ এখন থেকে ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে সরাসরি তাদের প্রিমিয়াম জমা করতে পারবেন।

এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস পে এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস রকেট ব্যবহার করেও কোন ধরনের ফি ছাড়াই তাদের প্রিমিয়াম জমা দিতে পারবেন।

বেঙ্গল ইসলামি লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ (অপারেশন ও লায়াবিলিটি বিভাগ) মো. মোশাররফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় বেঙ্গল ইসলামি লাইফ ও ডাচ-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।