জেনিথ লাইফের ঈদ পুনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩, ০৫:৩৯ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: সংগঠন প্রধানদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। মঙ্গলবার (৪ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। এ সময় কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী ও মাসিক ব্যবসা উন্নয়ন সভায় জুলাই-২০২৩ মাসের ব্যবসা বৃদ্ধির জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।