শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইডিআরএ’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
আলোচনা সভায় আইডিআরএ’র সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখা ও এর চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।



