শরীয়তপুর–১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এমপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি।
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর–১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ এমপিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি।
এ উপলক্ষে আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদের দেশ ও জাতির সেবায় ধারাবাহিক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে সাঈদ আহমেদ দেশের বীমা খাতসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অন্যদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকেও অভিনন্দন জানায় আইডিআরএ। চেয়ারম্যান ড. এম আসলাম আলমের নেতৃত্বে কর্তৃপক্ষের সকল সদস্য মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।