বগুড়ায় মেঘনা লাইফের ৩০ লাখ ৫১ হাজার টাকার একক মৃত্যুদাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের পক্ষ থেকে ৩০ লাখ ৫১ হাজার ২০০ টাকার একটি মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) শহরের হোটেল ক্যাসেল সোয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত বীমা গ্রাহক মজনুর রহমানের মনোনীত উত্তরাধিকারী মোছা. আখিয়ারা খাতুনের হাতে এই চেক তুলে দেয়া হয়।
চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক এফসিএ।
অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক বলেন, মেঘনা লাইফ সবসময় গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমরা গ্রাহক ও তাদের পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, মেঘনা লাইফ এ পর্যন্ত মোট ৪ হাজার ৪২৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এর মধ্যে ১৮ হাজার ৮২২ জন পলিসিহোল্ডারের পরিবারকে মৃত্যুদাবি বাবদ বড় অংকের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বগুড়া জোনাল অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে কোম্পানির স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



