টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে স্বাভাবিক কার্যকলাপে ফিরেছে দেশের বীমা খাত। কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে সরকারি বেসরকারি বীমা কোম্পানির অফিসগুলোতে।

নিজস্ব প্রতিবেদক: টানা সাত দিনের ঈদুল আজহার ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে স্বাভাবিক কার্যকলাপে ফিরেছে দেশের বীমা খাত। কর্মকর্তা-কর্মচারীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে সরকারি বেসরকারি বীমা কোম্পানির অফিসগুলোতে।
গ্রাহক সেবাকে আরও গতিশীল করতে জমে থাকা দাপ্তরিক কাজ ও বীমা দাবির ফাইল দ্রুত নিষ্পত্তি করতে ব্যস্ত সময় পার করেছেন সংশ্লিষ্টরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটিতে যায় দেশের বীমা খাতের কর্মকর্তা-কর্মচারীরা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা খাতের পাশাপাশি সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানও এই ছুটির আওতাভুক্ত ছিল।
উল্লেখ্য, গত ২৮ মে ঈদুল আজহা ধরে পূর্বঘোষিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারিত ছিল। পূর্বের তালিকায় ঈদের দিন (২৮ মে) সাধারণ ছুটি এবং ঈদের আগে ২৬-২৭ মে ও পরে ২৯-৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সাধারণ মানুষের ঈদযাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই লক্ষ্যে ২৫ মে (সোমবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
ফলে এবারের ঈদের ছুটি দাঁড়ায় মোট ৭ দিনে। তবে টানা ৭ দিনের এই দীর্ঘ ছুটির মধ্যেও দেশের সব ধরনের জরুরি পরিষেবা সচল রাখার জন্য সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।