এআইইউবি ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর

সংবাদ বিজ্ঞপ্তি: সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে এআইইউবি'র পলিসি ধারকরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা উপভোগ করতে পারবেন।

এআইইউবি-র পলিসি ধারকদের জন্য প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রদান করবে হাসপাতাল ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্টে ডিসকাউন্ট, লাইফ বীমা এবং দুর্ঘটনা বীমা সহ বিস্তৃত বীমা কভারেজ। এই সুবিধাগুলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য সদস্যদের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ডিন ও ট্রেজারার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম, প্রো ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রহমান, ডাইরেক্টর ফাইন্যান্স মো. খন্দকার সাব্বির কবির, এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডা. কিশোর বিশ্বাস, সিএফও মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।