ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম অঞ্চলের ২ হাজার ৯২০ গ্রাহকের বীমা দাবির মোট ৮ কোটি ৭ লাখ ৯ হাজার ৭০৭ টাকার চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সম্প্রতি জেলার রীমা কনভেনশন সেন্টারে এ চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।