‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

যশোর অঞ্চলে এনআরবি ইসলামিক লাইফের বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২২, ১২:৩১ এএম

সংবাদ বিজ্ঞপ্তি:  এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের যশোর অঞ্চলে দুর্ঘটনাজনিত বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি। শনিবার (১০ এপ্রিল) যশোরের নওয়াপাড়া জোনাল অফিসের বাঘারপাড়া উপজেলায় বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজ সম্মেলন কক্ষে গ্রাহকের দুর্ঘটনাজনিত বীমা দাবির ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) খন্দকার শহীদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ জামাল হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজগর আলী, খুলনা বিভাগীয় অফিস আলহাজ্ব মো. বেলায়েত হোসেন মিলন।

আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভিপি সাতক্ষীরা জোনাল অফিস মো. হযরত আলী, ইভিপি খুলনা বিভাগীয় অফিস মো. কামরুজ্জামান, ইভিপি খুলনা বিভাগীয় অফিস মো. ইব্রাহিম খলিল সহ এসভিপি, ডিজিএম ও অন্যান্য পদের কর্মী ও কর্মকর্তারা।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌