‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বেঙ্গল ইসলামী লাইফের শরি’আহ্ বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ জুন ২০২২, ১২:০৭ এএম

সংবাদ বিজ্ঞপ্তি: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরি’আহ্ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) কোম্পানির প্রধান কার্যালয়ে সভা কক্ষে এ বোর্ড সভার আয়োজন করে কোম্পানিটি।

কোম্পানির শরি’আহ্ বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহহিল বাক্বীর সভাপতিত্বে শরি’আহ্ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

শরি’আহ্ বোর্ড সভার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী পিএইচডি, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শরি’আহ্ বিশেষজ্ঞ ও সোবানবাগ মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ফাউন্ডার আইএফএ কনসালট্যান্সি লি. মুফতি আবদুল্লাহ্ আল মাসুম সিএসএএ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

সভায় কোম্পানির প্রস্তাবপত্রসহ সকল পরিকল্প এবং ইসলামি বীমার গাইড লাইন নিয়ে বিশদ আলোচনা করা হয়। ইসলামী কোম্পানি হিসেবে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালন পদ্ধতি এবং রূপরেখা নিয়ে ব্যাপক আলোচনা হয় সভায়।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌