‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

বরিশালে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও চেক বিতরণ

প্রকাশিত: ১৭ মার্চ ২০১৮, ১১:৩৭ এএম

ডেস্ক রিপোর্ট: ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির বরিশাল বিভাগীয় কার্যালয়ে শুক্রবার সকালে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান আলী আজিম খাঁন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দা নাসরিন আজিম এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) ড. এসএম নুরুজ্জামান।

ব্যবসা উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা রাখেন কোম্পানির এসইভিপি মো. মোশাররফ হোসেন মজনু, এসইভিপ মো. মাহিদুল ইসলাম এবং এসইভিপি মোহাম্মদ ইব্রাহিম। এতে সভাপতিত্ব করেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সালেহ উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের কর্মকর্তা মো. মশিউর রহমান। এছাড়াও জেনিথ ইসলামী লাইফের স্থানীয় কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দু'জন বীমা গ্রাহকের দাবির চেক হস্তান্তর করা হয়।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌