এম শামসুল আলমের মৃত্যুতে বিআইপিএস’র শোক

প্রকাশিত: ২৩ মে ২০২০, ০৬:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক: দেশের বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম শামসুল আলম, এসিআইআই’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) । বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বীমা পেশাজীবীদের সংগঠনটি এ শোক প্রকাশ করে।

এম শামসুল আলম পর্যায়ক্রমে সরকারি বীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান এবং সেই সাথে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের চেয়ারম্যান পদেও নিযুক্ত ছিলেন।

তিনি এশিয়ান রি (ব্যাংকক)’র চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেছেন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা মূখ্য নির্বাহী পদে বহুবছর অধিষ্ঠিত ছিলেন।তার মৃত্যুতে বাংলাদেশের বীমা শিল্প একজন জ্ঞানী এবং বীমা বিশেষজ্ঞ হারালো।

বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) এম শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম শামসুল আলম।

 

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।