‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

আইডিআরএ কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার দাবি জানালেন ড. এম মোশাররফ হোসেন

প্রকাশিত: ১ মার্চ ২০২২, ০৯:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার দাবি জানালেন সংস্থাটির চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার (১‌ মার্চ) সকাল ১০ টায় জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ অনুষ্ঠানের আয়োজক।

ড. এম মোশাররফ হোসেন বলেন, দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতিতে বীমা খাত এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তিনি বীমা খাতের উন্নয়নে কর্তৃপক্ষের বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন।

বিস্তারিত আসছে....

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌