লাইফ বীমা ব্যবসা

প্রধান কার্যালয়ের সর্বোচ্চ ব্যয় নির্ধারণ সংক্রান্ত খসড়া বিধিমালার ওপর মতবিনিময়

প্রকাশিত: ৩ জুন ২০২৫, ১১:০০ পিএম

লাইফ বীমা ব্যবসায় প্রধান কার্যালয়ের সর্বোচ্চ ব্যয় নির্ধারণ সংক্রান্ত খসড়া বিধিমালার ওপর মতবিনিময় সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা ব্যবসায় প্রধান কার্যালয়ের সর্বোচ্চ ব্যয় নির্ধারণ সংক্রান্ত খসড়া বিধিমালার ওপর মতবিনিময় সভা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

মঙ্গলবার (৩ জুন) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা উদ্দিন আহমদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এছাড়া আইডিআরএ’র সদস্য (লাইফ) আপেল মাহমুদ এবং সদস্য (আইন) তানজিনা ইসমাইল সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।