‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

আস্থা লাইফের সাড়ে ১৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩, ০৯:৫০ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সাড়ে ১৩ লাখ টাকার বীমা দাবির চেক বীমা গ্রাহকের পরিবারকে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আস্থা লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক (অব.), এনডিসি, পিএসসি, পিএইচডি, এমফিল, এমবিএ, এমএসএস, পিজিডি (ইউএসএ) নিকট থেকে ১২ লাখ টাকার চেক গ্রহণ করেন মৃত বীমা গ্রাহকের পিতা-মাতা এবং অপর একজন বীমা গ্রাহক নিজে ক্রিটিক্যাল ইলনেস বীমা দাবি বাবদ ১ লাখ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

উভয় বীমা গ্রাহকের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দসহ আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

       

 

 

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌