সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে সভাটি হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (প্রধান নিরীক্ষক) নন্দন ভট্টাচার্য্য, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. আবু তাহের, সিএফও এস. এম. আরাফিন কাদের এবং ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।