সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মেঘনা লাইফের ডিজিএম হাফিজুর রহমান

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিজিএম (উন্নয়ন) মো. হাফিজুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) যশোর থেকে ঢাকায় আসার পথে সাভারের নবীনগরে এই দুর্ঘটনা ঘটে। বীমা কোম্পানিটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, হাফিজুর রহমান কয়েকদিন আগে ডিজিএম (উন্নয়ন) পদে যোগদান করেছেন। এর আগে তিনি প্রগ্রেসিভ লাইফে কর্মরত ছিলেন। প্রগ্রেসিভ লাইফে তার ব্যবহৃত গাড়িসহ সকল কাগজপত্র বুঝিয়ে দিতে গতকাল তিনি কোম্পানিটির প্রধান কার্যালয়ে আসছিলেন। তবে পথিমধ্যে তিনি দুর্ঘটনার শিকার হন।

হাফিজুর রহমানের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার বীর নারায়নপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। হাফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেঘনা লাইফ। একইসঙ্গে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকাবহ পরিবারকে সমবেদনা জানিয়েছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।