ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন- ২০১৯ সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস এফসিএ এবং প্রকল্প প্রধানগণ। সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
সম্মেলনে ২০১৯ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২০ সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও গ্রাহক সন্তুষ্টির ওপর বিশেষ জোর দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।