জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গাজীপুর সদর এজেন্সি অফিসে গত শনিবার স্পেশাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে কেম্পানির বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গাজীপুর সদর এজেন্সি অফিসে গত শনিবার স্পেশাল লিডারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে কেম্পানির বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা উপস্থিত ছিলেন।
কোম্পানির ডিজিএম (উন্নয়ন) হাফিজুর রহমান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
.jpg)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান, সনিয়র জিএম (উঃ) মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানীয়ার ইঞ্জিনিয়ার প্রানজিত লাল শীল।
প্রধান অতিথি সকলকে পরিশ্রম, নিষ্ঠা ও সততা বজায় রেখে কাজ করার পরামর্শ প্রদান করেন। একই সাথে কোম্পানির লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।